গোপীবল্লভপুরে ধান ঝাড়াই করার সময় বিদুত পৃষ্ঠ হয়ে জখম দুই - The News Lion

গোপীবল্লভপুরে ধান ঝাড়াই করার সময় বিদুত পৃষ্ঠ হয়ে জখম দুই






দি নিউজ লায়ন ;  গোপীবল্লভপুরে ধান ঝাড়াই  করার সময় বিদুত পৃষ্ঠ হয়ে জখম দুই । শুক্রবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের ভোলা  বেলদুয়া গ্রামে। জখম দুই জন কে আশংকা জনক অবস্থায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।জখম শিউলি পাল ,তার বয়স৩৪ ও সঞ্জয় পাল ,তার বয়স ১৯ বছর।


তারা  সম্পর্কে কাকিমা ও ভাইপো।সঞ্জয় পাল  গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহা বিদলযের প্রথম বর্ষের ছাত্র ।স্থানীয় সুত্রে জানা  যায় যে  সঞ্জয় পাল তার কাকিমাকে  সঙ্গে নিয়ে বাড়ির খামারে ধান ঝাড়াই মেশিনে ধান ঝাড়ার কাজ করছিল।ঐ  মেশিনে বাড়ি  থেকে তার দিয়ে বিদুৎ সংযোগ করা হয়ে ছিল।কিন্তু আচমকা ধান ঝাড়াই মেশিনে ধান ঝাড়াই করার সময় সঞ্জয় ও তার কাকিমা বিদুৎ পৃষ্ঠ  হয়ে  ছিটকে পড়ে যায়।


 দ্রুত ঐ  মেশিনের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন  করে তাদের কে উদ্ধার  করে হাসপাতালে নিয়ে গিয়ে  ভর্তি করা হয়।তবে ঐ  ঘটনাকে কেন্দ্র করে ঐ  গ্রামে তাদের পরিবারে ও এলাকায়  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।ভুল তার কানেকশান  এর ফলে ঐ  ঘটনা ঘটেছে বলে এলাকার বাসিন্দাদের অনুমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.